Sobujbangla.com | বিশ্ববাজারে দাম কমেছে ডলারের।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

বিশ্ববাজারে দাম কমেছে ডলারের।

  |  ২০:৫৮, নভেম্বর ১৫, ২০২১

প্রায় ১৬ মাস পর সোমবার বিশ্বের ছয়টি মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম ০.১৩ শতাংশ কমেছে। শুক্রবার ডলার সূচক ছিল ৯৫.২৬৬, যা গতবছর জুলাইয়ের সমান। ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, সোমবার এই সূচক ০.১৩ শতাংশ কমে ৯৫.০১২ হয়েছে। ডলার সূচকের মাধ্যমে ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রাংকের বিপরীতে ডলারের শক্তি কতটা তা জানা যায়। আগস্টের মাঝামাঝি থেকে ডলারের দাম বাড়ছিল। বাংলাদেশেও এখন ডলারের দাম বাড়তির দিকে রয়েছে। ফলে আমদানিকারকরা ক্ষতির মুখে পড়ছেন। তবে লাভ হচ্ছে রপ্তানিকারকদের। ডলারের দাম বাড়ার সঙ্গে আমদানি করা পণ্যের দামের সম্পর্ক রয়েছে। চলতি সপ্তাহে দুটি ঘটনা আবারও বিশ্ববাজারের ডলারের দাম নিয়ন্ত্রণ করতে পারে। একটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে টেলিফোন আলাপ। যুক্তরাষ্ট্র সময় সোমবার সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হওয়ার কথা। অন্য ঘটনাটি হচ্ছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রির তথ্য প্রকাশ। শুক্রবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রে মানুষের কেনাকাটার আগ্রহ গত এক দশকের মধ্যে সবচেয়ে নীচে নেমে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ