Sobujbangla.com | নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শনে রাষ্ট্রপতি।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শনে রাষ্ট্রপতি।

  |  ২০:১৮, নভেম্বর ১৪, ২০২১

কিশোরগঞ্জের হাওরে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (১৪ নভেম্বর) দুপুরে সেনানিবাস এলাকায় পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ। এ সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয় । স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, রাষ্ট্রপতির সচিবগণ এবং পদস্থ সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ২৭৫ একর জমির উপর মিঠামইন সেনানিবাস নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে ভূমি সমতল ও উঁচুকরণের কাজ শেষ হয়েছে। তীর রক্ষার কার্যক্রম শেষ হবে ২০২২ সালের এপ্রিলে। সেনানিবাস পরিদর্শন শেষে বিকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার পিতা হাজী মো. তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন। সাত দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বর্তমানে তার নিজের জেলা কিশোরগঞ্জে আছেন। আগামীকাল সোমবার বিকালে তিনি মিঠামইন থেকে ইটনা উপজেলায় যাবেন। সেখানে উন্নয়ন কাজ পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেয়ার পর  মিঠামইনে নিজের বাড়িতে রাতযাপন করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ