স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ২৩৩৩ টাকা
দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। নতুন দামে প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল শনিবার (১৩ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। শুক্রবার (১২ নভেম্বর) বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ দিন যাবৎ করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা চলছিল। এরই মাঝে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। এছাড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় বিশ্ববাজার ও দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটেও স্বর্ণের দাম অনেকাংশে বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক ১৩ নভেম্বর থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৪ হাজার ৩০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭১ হাজার ১৫০ টাকা আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৬২ হাজার ৪০২ টাকা। তবে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ৫২ হাজার ৮০ টাকা।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 