Sobujbangla.com | চতুর্থ ধাপে ৮৪০ ইউপির ভোট ২৩ ডিসেম্বর
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

চতুর্থ ধাপে ৮৪০ ইউপির ভোট ২৩ ডিসেম্বর

  |  ১৯:৪১, নভেম্বর ১০, ২০২১

ঘোষণা করা হলো চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল। বুধবার (১০ নভেম্বর) তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে মোট ৮৪০ ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে দ্বিতীয় ধাপে আট শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। এসব ইউনিয়ন পরিষদে নির্বাচনি প্রচার শেষ হয়েছে। এ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার মাঠে নেমেছেন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। মাঠে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার এসব নির্বাচনের প্রচার শেষ হয়েছে। আজ বুধবার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানো হচ্ছে। এই ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আইনি জটিলতার কারণে বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। সবমিলিয়ে এ ধাপে ৮৩৫টি ভোট হতে পারে। ৮১জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট হবে। আর পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওইসব ইউনিয়ন পরিষদে ভোটের কোনো দরকার হবে না। উল্লেখ্য, প্রথম ধাপে ৩৬৯ ইউপির ভোট সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউপিতে ভোট হবে ১১ নভেম্বর। আর তৃতীয় ধাপে ১ হাজার ১টি ইউপিতে ভোট হবে ২৮ নভেম্বর।

এ বিভাগের অন্যান্য সংবাদ