Sobujbangla.com | ইউপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: শামীম ওসমান (ভিডিও)
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ইউপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: শামীম ওসমান (ভিডিও)

  |  ১৮:৫২, নভেম্বর ০৯, ২০২১

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছেন, সহিংসতা সৃষ্টি করে ইউনিয়ন পরিষদের নির্বাচন (ইউপি) বানচালের ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এই আশংকার কথা জানান। শামীম ওসমান বলেন, স্বাধীনতাবিরোধী শক্তিসহ একটি তৃতীয় শক্তি নির্বাচন বানচাল করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে। তবে তিনি আশা করছেন, মানুষের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তাসহ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচনী এলাকায় সহিংসতার আশংকার প্রকাশ করেছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ