Sobujbangla.com | টিভি চ্যানেলের বিজ্ঞাপন দর ৩০ ভাগ বাড়ানোর ঘোষণা অ্যাটকোর।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

টিভি চ্যানেলের বিজ্ঞাপন দর ৩০ ভাগ বাড়ানোর ঘোষণা অ্যাটকোর।

  |  ২০:৪৭, নভেম্বর ০৮, ২০২১

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিদ্যমান বিজ্ঞাপনের মূল্য থেকে শতকরা ৩০ ভাগ দর বাড়ানোর ঘোষণা দিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো। বেসরকারি টেলিভিনশন চ্যানেল মালিকদের এ সংগঠনটি বলেছে, বহুজাতিক কোম্পানিসহ অন্য বিজ্ঞাপনদাতারা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বিজ্ঞাপনের দর কমিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অনেক চ্যানেলকে বিজ্ঞাপনদাতারা জানিয়ে দিয়েছেন, ২০ থেকে ৩০ ভাগ বিজ্ঞাপন দর কমিয়ে দেওয়া হবে।  গতকাল রাজধানীর বনানীতে এসএফবিএল টাওয়ারে নবনির্বাচিত কার্যকরী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী।  বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য ড. রুবানা হক। উপস্থিত ছিলেন অ্যাটকো নির্বাহী কমিটির সদস্য ড. মাহফুজুর রহমান, টিপু আলম, আহমেদ জুবায়ের প্রমুখ। অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী বিজ্ঞাপনের দর নিয়ে মালিকদের আশঙ্কার কথা তুলে ধরে বলেন, আমরা শুনেছি বিজ্ঞাপনদাতারা ২০-৩০ ভাগ দর কমাবেন।  এ ধরনের আঘাত এলে চ্যানেল টিকিয়ে রাখা সম্ভব নয়। এটা হবে আমাদের জন্য একটি খারাপ সংবাদ। করোনার কারণে গত দেড় বছর দুরাবস্থার মধ্যে কাটিয়েছে টেলিভিশন শিল্প। এ সংকট এখনো কাটিয়ে উঠতে পারিনি আমরা। এরপর যখন সংবাদ আসে বিজ্ঞাপনের দর কমিয়ে দেওয়া হবে, সেটা এ শিল্পের জন্য অশনি সংকেত। এটা কোনোভাবেই আমরা মেনে নেব না। এর পরিপ্রেক্ষিতে আমাদের আজকের সভা থেকে বিদ্যমান বিজ্ঞাপন দর থেকে ৩০ ভাগ বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে সবাই একমত হয়েছেন। আমরা আশা করছি বিজ্ঞাপনদাতারা ৩০ ভাগ দর বৃদ্ধির বিষয়টি গভীরভাবে বিবেচনায় নেবেন। অ্যাটকো সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, দেশের অর্থনীতি যখন সচল হচ্ছে, তখন বিজ্ঞাপনের হার কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত টেলিভিশন শিল্পকে ক্ষতিগ্রস্ত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ