ভারতের ‘পদ্ম’ পুরস্কার পেলেন দুই বাংলাদেশি।
ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মভূষণ’ পেলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার পেশাদার কূটনীতিক প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী। আর চতুর্থ সর্বোচ্চ সম্মাননা ‘পদ্মশ্রী’ পেয়েছেন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ এবং বাংলাদেশে জাদুঘর আন্দোলনের পথিকৃৎ ড. এনামুল হক। সোমবার (৮ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানে মোয়াজ্জেম আলীর পক্ষে ‘পদ্মভূষণ’ নেন তার স্ত্রী তূহফা জামান আলী। আর স্বশরীরে ‘পদ্মশ্রী’ গ্রহণ করেন ড. এনামুল হক। ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ তাদের হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দেন। গত বছর প্রয়াত মোয়াজ্জেম আলী ও ড. এনামুল হককে ‘পদ্ম’ সম্মাননার জন্য মনোনীত করা হয়। ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২০২০ সালের ২৫ জানুয়ারি তাদের সম্মানিত করার ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে করোনার কারণে এতদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি ভারত। সম্প্রতি দেশটিতে মহামারি পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে এদিন তাদের হাতে সম্মাননা তুলে দেয়া হলো।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 