জলবায়ু সম্মেলনে প্রভাব বিস্তারকারী শীর্ষ পাঁচে শেখ হাসিনা।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির চোখে এবারের জলবায়ু সম্মেলন Cop-26 এ প্রভাব বিস্তারকারী শীর্ষ ৫ জনের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘জলবায়ু পরিবর্তন: চুক্তি প্রস্তুকারক ৫ জন, যারা Cop-26 সম্মেলনের ফলাফল প্রভাবিত করবেন’ শিরোনামের প্রতিবেদনে শেখ হাসিনাকে ঝুঁকিপূর্ণদের কণ্ঠস্বর আখ্যা দিয়েছে বিবিসি। বিবিসি রিপোর্টে বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখোমুখি হওয়া ৪৮ টি দেশের গ্রুপ ‘ক্লাইমেট ভালনারেবল ফোরামের পক্ষে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। গত বছর বাংলাদেশের প্রায় এক-চতুর্থাংশ অংশ পানির নিচে তলিয়ে গিয়েছিলো যাতে হুমকির মুখে পড়ে ১০ লাখ বাড়িঘর। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও এই তালিকায় আরও যারা আছেন- চীনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত শি ঝেংহুয়া, সৌদি আরবের আয়মান শাসলি, যুক্তরাজ্যের পরিবেশ প্রতিমন্ত্রী ও কপ২৬ সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা এবং স্পেনের বাস্তুসংস্থান রূপান্তর মন্ত্রী তেরেসা রিবেরা।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 