Sobujbangla.com | একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৭
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৭

  |  ২১:০২, নভেম্বর ০৩, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৭৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে দু’জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১৩১ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৪৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (৩ নভেম্বর) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৪ হাজার ১২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ২৩ হাজারেরও অধিক মানুষ। একইসঙ্গে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯৪ জনের।

এ বিভাগের অন্যান্য সংবাদ