Sobujbangla.com | কাশ্মীরে বাস খাঁদে পড়ে ২২ জনের প্রাণহানি।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

কাশ্মীরে বাস খাঁদে পড়ে ২২ জনের প্রাণহানি।

  |  ২০:৫৩, নভেম্বর ০৩, ২০২১

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার বিকেলে রাজধানী মুজাফফরাবাদের প্রায় ১৬০ কিলোমিটার (৯৫ মাইল) পূর্ব দিকে দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা রাজা মোয়াজ্জাম এএফপিকে জানান, “৪০ জন যাত্রী নিয়ে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে বাঁক নেয়ার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়। তিনি এ দুর্ঘটনার জন্য দ্রুত গতিকে দায়ী করে বলেন, “কর্তৃপক্ষ মৃতদেহ ও আহতদের উদ্ধার করার চেষ্টা করছে।” পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের প্রায় ১৬০ কিলোমিটার (৯৫ মাইল) পূর্ব দিকে দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের আরেকজন কর্মকর্তা এ দুর্ঘটনায় ২৩ জনের প্রাণহানির খবর জানিয়েছেন। 

এ বিভাগের অন্যান্য সংবাদ