পরীমণির জামিনের জন্য হাইকোর্টে আবেদন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আবেদনের বিষয়ে অনুমতি নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন পরীমণির আইনজীবী মুজিবুর রহমান। এর আগে, ১৯ আগস্ট পরীমণির জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পরীমণি জামিন আবেদন করলে গত ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমণির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন। এ আদেশের বৈধতা নিয়ে বুধবার আবেদনটি করা হয়। পাশাপাশি, পরীমণির জামিনের আরজিও রয়েছে এ আবেদনে। গত ৪ আগস্ট বনানীতে পরীমণির বাসায় অভিযান চালিয়ে রাতে মদ, মাদকসহ তাকে আটক করে র্যাব। পরে বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এরপর, তিন দফায় পরীমণিকে মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 