পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক।
আলোচিত চিত্রনায়িকা পরীমনির অন্যতম সহযোগী ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে আটক করা হয়। শুক্রবার (৬ আগস্ট) রাতে গুলশানের একটি শ্যুটিং স্পট থেকে জিমিকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক করার পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সন্ধ্যায় নির্মাতা চয়নিকা চৌধুরীকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। গত জুন মাসে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করে ব্যাপকভাবে আলোচনায় আসেন পরীমনিকে। সে সময় অভিনেত্রীর সফর সঙ্গী ছিলেন জুনায়েদ করিম জিমি। তখনই গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি। ওই সময়ে পরীমনির বনানীর বাসায় সংবাদ সম্মেলনের সময়ও জিমি উপস্থিত ছিলেন। গণমাধ্যমে তিনিও নিজের বক্তব্য তুলে ধরেন। এ ছাড়া পরীমনির সঙ্গে বিভিন্ন ক্লাবে সফর সঙ্গী হিসেবে থাকতেন এই কস্টিউম ডিজাইনার।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 