মডেল পিয়াসা গ্রেপ্তার।
প্রকাশিত হয়েছে | ১৯:২৩, আগস্ট ০১, ২০২১
সাইবার অপরাধে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রাজধানীর বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। রোববার রাত ১০টার দিকে পিয়াসার বারিধারার বাসায় অভিযান শুরু হয়। অভিযানে তার বাসা থেকে মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর আরেক মডেলকে আটকের জন্য পিয়াসাকে নিয়ে মোহাম্মদপুরের বাবর রোডে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বিভিন্ন সময়ে নানা ঘটনায় আলোচনায় আসেন পিয়াসা। ২০১৭ সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় তার নাম সামনে আসে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 