Sobujbangla.com | জাতীয় পার্টিতে ফের ভাঙন, বিদিশার নতুন কমিটি ঘোষণা।
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

জাতীয় পার্টিতে ফের ভাঙন, বিদিশার নতুন কমিটি ঘোষণা।

  |  ২৩:২১, জুলাই ১৪, ২০২১

ফের ভাঙনের মুখে জাতীয় পার্টি। নতুন চেয়ারম্যান রওশন এরশাদ আর কো-চেয়ারম্যান বিদিশা এরশাদ ও সাদ এরশাদ। বুধবার (১৪ জুলাই) সকালে বনানীর প্রেসিডেন্ট পার্কে হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এমন ঘোষণা দিয়েছেন এরিক এরশাদ। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাপার গঠনতন্ত্র অনুযায়ী একই নামে দুটি দলের সুযোগ নেই। বিদিশা। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেই মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী। নানা টানাপোড়েনের জেরে সম্পর্কের বিচ্ছেদ হলেও সাবেক স্বামী এরশাদের মৃত্যুর পর উঠেছেন তার বারিধারার প্রেসিডেন্টের পার্কের বাসায়। এরশাদের মৃত্যুর পর থেকে হঠাৎই সামাজিক কর্মকান্ড ও রাজনীতিতে ততপর দেখা যাচ্ছে তাকে। নানা অভিযোগ তুলে সরাসরি বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে জড়িয়ে। এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর স্মরণসভায় ছেলে এরিক এরশাদকে দিয়ে ঘোষণা করা হলো জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা। যাতে রওশন এরশাদকে আজীবন চেয়ারম্যান, বিদিশা ও সাদ এরশাদকে করা হয় কো-চেয়ারম্যান। বিদিশার কর্মকাণ্ড ও অভিযোগকে গুরুত্ব দিতে রাজি নন জিএম কাদের। এ নিয়ে কখনো গণমাধ্যমেও মন্তব্য করেন না তিনি। তবে সাবেক চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকীর এক অনুষ্ঠানে বললেন, গণতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির নামে দুটি দল ঘোষণার কারো এখতিয়ার নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ