কলারোয়া সীমান্তে নারীসহ আটক ২
অবৈধপথে ভারত থেকে দেশে ফিরে আসার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এক নারীসহ দুই বাংলাদেশিকে আটিক করেছে বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (৭ জুলাই) ভোরে কলারোয়া উপজেলার মাদরা ও কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এনিয়ে, গত এক মাসে কলারোয়াসহ সাতক্ষীরা জেলা সীমান্ত থেকে ৫ মানব পাচারকারীসহ ৮৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার বৃন্দারচর এলাকার মৃত, রাসেল শেখের মেয়ে পিংকু খাতুন (১৫) ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের মৃত, সোহেল উদ্দীনের ছেলে শরিফুল সরদার (২৪)। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্ণেল আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। আটককৃতদের প্রশাসনিক ব্যবস্থাপনায় কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সেখানে কোয়ারেন্টিন শেষে তাদের থানায় সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে বর্তমানে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারি চলমান আছে।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 