ফের পবন কল্যাণের সঙ্গে জুটি বাঁধছেন সামান্থা।
দক্ষিণী সিনেমার ‘পাওয়ার স্টার’ খ্যাত অভিনেতা পবন কল্যাণ। পরিচালক হরিষ শংকরের ‘পিএসপিকে২৮’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। এ সিনেমায় পবনের বিপরীতে অভিনয় করবেন সামান্থা আক্কিনেনি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন সামান্থা আক্কিনেনি। সম্প্রতি পরিচালক হরিষ সাক্ষাৎ করেন সামান্থার সঙ্গে। এ সময় চিত্রনাট্য নিয়ে সামান্থার সঙ্গে আলোচনা করেন। চিত্রনাট্য পড়ার পর চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সামান্থা। মিথরি মেকার্সের ব্যানারে নির্মিত হবে ‘পিএসপিকে২৮’। এ সিনেমার গান রচনা করবেন দেবী শ্রী প্রসাদ। চলতি বছরের শেষের দিকে কাস্ট ও ক্রুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা। চলতি বছরই সিনেমাটির শুটিং শুরু হবে। আগামী বছর এটি মুক্তির পরিকল্পনা করেছেন সংশ্লিষ্টরা। পবন কল্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাকীল সাব’। দীর্ঘ দুই বছর পর এ সিনেমার মাধ্যমে পর্দায় হাজির হলেন তিনি। মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে এটি। এছাড়াও তার হাতে আরো দুটি সিনেমার কাজ রয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 