কেন অক্ষয়ের গায়ে থুতু দিয়েছিলেন কারিনা
এক কিংবা দু’বার নয় একাধিক বার অক্ষয় কুমারের গায়ে নাকি থুতু দিয়েছিলেন কারিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই অদ্ভুত ঘটনার কথা শেয়ার করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।
তবে এই ঘটনা হয়েছে একটি ছবির সেটে। অক্ষয়-কারিনা-কিয়ারা অভিনীত নতুন ছবি ‘গুড নিউজ’ মুক্তি পাবে ডিসেম্বরে। সেই ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে, সন্তানের জন্ম দিচ্ছেন কারিনা। সেই দৃশ্যে অভিনয় করতে গিয়েই ‘ফিল’ নিয়ে আসার জন্য এত জোরে চিৎকার করতে হয়েছিল করিনাকে যে তাতেই ওই বিপত্তি। বার বার থু থু লাগে অক্ষয়ের মুখে।
অক্ষয়ের কথায়, এমন অবস্থা হয়েছিল যে আমার মেকআপ দু’তিনবার করে রি-টাচ করতে হয়েছে। তবে শুটের ফাঁকে যে বিষয়টি নিয়ে বেশ ভালোই মজা করেছেন বলে জানান অক্ষয়।
অক্ষয়-করিনার বন্ধুত্ব অনেকদিনের। এমনকি সাইফ আলী খান ও কারিনার প্রেমের সাক্ষীও অক্ষয়। কাশ্মীরে ‘তশন’ ছবির শুটিং-এর সময় কারিনাকে প্রপোজ করেছিলেন সাইফ। সে সময় স্পটে উপস্থিত ছিলেন অক্ষয়ও।
অনেকদিন পর ‘গুড নিউজ’-এ জুটি বেঁধেছেন অক্ষয়-কারিনা। সব কিছু ঠিক থাকলে ছবিটি চলতি মাসের ২৭ তারিখে বড় পর্দায় মুক্তি পাবে।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 