এনআরসি বিরোধী সমাবেশে ভিপি নুরের ওপর হামলা
প্রকাশিত হয়েছে | ১৯:২৭, ডিসেম্বর ১৭, ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
ভারতের এনআরসি এবং নাগরিকত্ব আইনের প্রতিবাদে ডাকা সমাবেশে এ হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ হামলায় ভিপি নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে সমাবেশে ভিপি নুর বক্তব্য দেয়া শুরু করেন। তিনি মুক্তিযুদ্ধ মঞ্চকে ভারতের দালাল বলে অভিহিত করেন। তখন সেখানে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তার ওপর হামলা চালায়। এতে সমাবেশে উপস্থিতরা ভিপি নুরকে রক্ষার চেষ্টা করেন।
হামলায় ভিপি নুরের একটি আঙুল ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 