শের ই বাংলায় সোমবার বিজয় দিবস ক্রিকেট
প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস ক্রিকেট। শহীদ আবদুল হালিম জুয়েল ও শহীদ মোস্তাক স্মরণে আয়োজিত ম্যাচটি খেলে থাকেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এই প্রদর্শনী ম্যাচটি থাকে ভক্তদের জন্য উন্মুক্ত। শুরুর দিকে ওয়ানডে সংস্করণে হলেও গত কয়েক বছর ধরে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। ১৬ ডিসেম্বর সকাল ১০টায় শের ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
গত কয়েকদিন ধরে হোম অব ক্রিকেট শের ই বাংলা স্টেডিয়ামে চলছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল)। গত ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলে ঢাকায় প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
এই ফাঁকা সময়ে বিজয় দিবস ক্রিকেট আয়োজনে তাই কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 