ফকিরাপুলে ২ জনের মরদেহ উদ্ধার
রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকার একটি পাঁচতলা ভবনের ছাদের কক্ষ থেকে শহিদুল (৩৫) নামে এক কেয়ারটেকার এবং ওই কক্ষের সামনে একটি নীল ড্রাম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।
মতিঝিল ডিভিশনের ডিসি জামিল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচতলা ভবনের পুরোটাই প্রেস। ভবনের ছাদের একটি কক্ষে কেয়ারটেকার শহিদুল থাকতেন। রোববার থেকে শহিদুলকে কেউ দেখতে পাননি। বুধবার ভবনে পানির সংকট দেখা দিলে প্রেসের লোকজন পাঁচতলায় শহিদুলের খোঁজ করার জন্য যান। সেখানে গিয়ে তারা দুর্গন্ধ পেয়ে শহিদুলের কক্ষের দরজা ধাক্কা দিলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে কক্ষের সামনে একটি নীল রংয়ের ড্রামের ভেতরে ওড়না দেখতে পেয়ে থানায় খবর দেন। ড্রামটির মুখ সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহিদুলের ঝুলন্ত মরদেহ এবং ওই ড্রাম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, শহিদুল ওই নারীকে হত্যা করে আত্মহত্যা করেছেন।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 