নেপালের কাছে হেরে ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের
৩৫ লাখ টাকার পুরস্কারের হাতছানিও বাংলাদেশকে নিয়ে যেতে পারলো না ফুটবল ফাইনালে। শেষ ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে ফাইনালে না উঠলেও ব্রোঞ্জ নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
সমীকরণটা এমন ছিল যে, বাংলাদেশকে ফাইনালে উঠতে হলে জিততেই হতো। আর নেপালের দরকার ছিল ড্র। কিন্তু নেপাল ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়েই উঠে যায় গেমস ফুটবলের ফাইনালে। দক্ষিণ এশিয়ান গেমস ফুটবলে আরেকবার ব্যর্থ হয়ে ঘরে ফিরছে বাংলাদেশ।
টিকে থাকার ম্যাচে বাংলাদেশ শুরুই করেছিল ডিফেন্সিভ মুডে। কিন্তু সেই ডিফেন্সের চরম ব্যর্থতায়ই বাংলাদেশ গোল খেয়ে বসে ১১ মিনিটে। সেই গোল আর ফেরত দিতে পারেনি জেমি ডে’র শিষ্যরা। গোল ধরে রেখে ঘরের মাঠের ফুটবলের ফাইনালে নাম লেখায় নেপাল।
এসএ গেমস ফুটবলে বাংলাদেশ দুইবার স্বর্ণ জিতেছিল ১৯৯৯ সালে কাঠমান্ডুতে এবং ২০১০ সালে ঢাকায়। মঙ্গলবার ফাইনালে ভুটানের বিপক্ষে নামবে স্বাগতিক নেপাল।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 