স্বামীর সঙ্গে অভিনয় করতে চাচ্ছেন না দীপিকা,
গোলিও কী রাসলীলা রাম-লীলা, বাজিরাও মস্তানি, পদ্মাবতসহ একাধিক হিট ছবি উপহার দিয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন জুটি। এমনকি খুব শীঘ্রই এই জুটিকে দেখা যাবে কবীর খানের ‘৮৩’ ছবিতে। যেখানে কপিল দেব ও তার স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দুজনকে। কিন্তু এই ধারা বেশি দূরে নিয়ে যেতে চাচ্ছেন না দীপিকা। রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর চিন্তাভাবনা পাল্টেছে তার। শোনা যাচ্ছে, দীপিকা নাকি রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করতে অস্বীকার করছেন।
ভারতের ‘মুম্বাই মিরর’ সূত্র বলছে, দীপিকা নাকি ইতোমধ্যে রণবীরের বিপরীতে তিনটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কী তাদের সংসারে অশান্তি দেখা দিয়েছে/ বিষয়টি এমন না। জানা যাচ্ছে, বিনয়ের সঙ্গে দীপিকা রণবীর সিংয়ের বিপরীতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন। কারণ হিসাবে জানা যাচ্ছে দীপিকা চাইছেন না ‘দম্পতি’ হিসেবে তাদের ইমেজকে বারবার প্রকাশ্যে আনতে। তাতে দর্শকদের কাছে বিষয়টা একঘেয়েমি চলে আসবে।
উল্লেখ্য, খুব শীঘ্রই দীপিকাকে দেখা যাবে মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবিতে। অন্যদিকে ‘৮৩’র পর যশরাজ ফিল্মসের ব্যানারে ‘জয়েসভাই জোরদার’ ছবিতে দেখা যাবে রণবীর সিংকে।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 