Sobujbangla.com | নেপাল পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

নেপাল পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ

  |  ২১:০৮, নভেম্বর ১৪, ২০১৯

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নেপাল পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বিমান বাংলাদেশের একটি ভিভিআইপি ফ্লাইটে কাঠমান্ডু পৌঁছালে ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে স্বাগত জানান রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।
বিমানবন্দরেই রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে সকালে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কূটনীতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি।
সফরে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, ছেলে রেজওয়ান আহমদ তৌফিক, হুইপ আতিউর রহমান আতিক, এবিএম ফজলে করিম চৌধুরী, পররাষ্ট্রসচিব মো: শহিদুল হকসহ রাষ্ট্রপতির দপ্তরের কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ