শিরোপা পুনরুদ্ধার করা হলো না চট্টগ্রাম আবাহনীর।
শিরোপা পুনরুদ্ধার করা হলো না চট্টগ্রাম আবাহনীর। স্বাগতিকদের স্বপ্ন ছিনিয়ে নিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরের শিরোপা জিতে নিয়েছে তেরেঙ্গানু এফসি। মালয়েশিয়ার সুপার লিগের ক্লাবটির বিপক্ষে ফাইনালে দুর্দান্ত ফুটবল খেলেও ২-১ গোলের ব্যবধানে হেরেছে জামাল ভূঁইয়ারা। টুর্নামেন্টে একটি ম্যাচও না হেরে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জিতেছে তেরেঙ্গানু।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) টুর্নামেন্টের একমাত্র ভেন্যু চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনাল দেখার জন্য ঢল নামে ফুটবলপ্রেমীদের। ৩৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম ভরে যায় কানায় কানায়।
এর বাইরে টিকেট কেটেও হাজার তিনেক দর্শক ঢুকতে পারেননি স্টেডিয়ামে। কিন্তু দর্শকদের সব উল্লাস ম্লান হয়ে যায় স্বাগতিক দলের হারে। সেই সঙ্গে পর্দা নামে ১৩ দিনের ফুটবল উৎসবের।
ম্যাচের শুরুতে অবশ্য হাডাহাড্ডি লড়াইয়ে ফুটবলের দুর্দান্ত পসরা সাজায় দুই ফাইনালিস্ট। রেফারির বাঁশি বাজার প্রথম মিনিটেই গোলের সুযোগ পায় চট্টগ্রাম আবাহনী।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 