লোকমান এখনও বিসিবির পরিচালক কী করে: কাদের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এখনও কী করে বিসিবির পরিচালক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাতে লোকমানকে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ায় তার বাসা থেকে গ্রেফতার করা হয়। র্যাবের অভিযোগ, মোহামেডান স্পোর্টিং ক্লাবে বসানো ক্যাসিনো থেকে প্রতিদিন ৭০ হাজার টাকা করে নিতেন ক্লাবটির ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। তার বিরুদ্ধে বিদেশে অর্থপাচারেরও অভিযোগ রয়েছে।
বিষয়টি নিয়ে সোমবার সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, সে (লোকমান) এখনও বিসিবির পরিচালক থাকে কী করে? অভিযোগ আসার পরেই তো তার ওই পদে থাকা উচিত না। আমি বিষয়টি নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছি।’

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 