ভারত সফরে যাচ্ছেন না তামিম, ফিরলেন ইমরুল
ভারত সফরের জন্য ঘোষিত টি-টোয়েন্টি দলে নাম আছে তামিম ইকবালের। কিন্তু সফর শুরুর আগে তামিম ইকবাল বিসিবি’র কাছে ‘সম্ভাব্য আগাম ছুটির’ একটা দরখাস্ত দিয়ে রেখেছেন। তখন ধারণা করা হচ্ছিল, সফরের মাঝপথে দেশে ফিরে আসতে পারেন ওপেনার তামিম ইকবাল।
তবে শনিবার পুরো ভারত সফর থেকেই নিজেকে প্রত্যাহার করে নিলেন তামিম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, ব্যক্তিগত কারণেই নিজেকে প্রত্যাহার করেছেন তামিম।
এদিকে তামিমের বদলে টি-টোয়েন্টি ম্যাচের দলে ডাক পেয়েছেন ইমরুল কায়েস। তবে টেস্ট সিরিজের জন্যও ইমরুলকে রেখে দেওয়া হবে কিনা নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, তামিম দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার অপেক্ষায়। এই সময়টায় সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন তামিম। বিষয়টি বিসিবির কাছে জানিয়েছেন তিনি।
দীর্ঘদিন ভালোবাসার সম্পর্কে আবদ্ধ থেকে ২০১৩ সালের জুনে ঢাকঢোল পিটিয়ে আয়েশাকে বিয়ে করেন জাতীয় দলের এই ওপেনার। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তামিম-আয়েশার ঘর আলো করে আসে আরহাম।
ভারত সফরের টি-টোয়েন্টি স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 