শেরে বাংলা ক্রিকেট একাডেমিতে অনুশীলনে গা গরম করলেন ক্রিকেটাররা, আসেননি সাকিব, যোগ দিয়েও নামেননি তামিম
শেরে বাংলা ক্রিকেট একাডেমিতে অনুশীলনে গা গরম করলেন ক্রিকেটাররা।
ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৩ দফা দাবিতে ডাকা ধর্মঘটের বিষয়টি কর্তাব্যক্তিদের সঙ্গে আলাপের মাধ্যমে সুরাহা হয়ে যাওয়ায় মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। আন্দোলন-পরবর্তী ক্রিকেট-কার্যক্রমের প্রথম দিন ছিল শুক্রবার (২৫ অক্টোবর)। এদিন শেরে বাংলা ক্রিকেট একাডেমিতে অনুশীলনে গা গরম করলেন ক্রিকেটাররা।
তবে অনুশীলন ক্যাম্পের প্রথম দিনে যোগ দেননি টাইগারদের টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। আর ক্যাম্পে যোগ দিলেও কোনো ধরনের অনুশীলন করেননি ওপেনার তামিম ইকবাল। ক্যাম্পে যোগ দিয়েছেন আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস।
জানা গেছে, পারিবারিক কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তামিম নাও খেলতে পারেন। তাছাড়া তার ইনজুরি সমস্যাও রয়েছে। সেজন্যই ক্যাম্পে এলেও অনুশীলন করেননি তিনি। তার বদলি হিসেবে ভারতে যাবেন ইমরুল। এজন্যই প্রস্তুত রাখা হয়েছে ইমরুলকে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
এদিকে, অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। সকালে ঢাকায় পৌঁছে বিশ্রাম নিয়েই অনুশীলনে যোগ দেন এ কিউই লিজেন্ড।
এছাড়া ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি এবং পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 