‘ইস্ট-ওয়েস্ট মিডিয়ার প্রতিটি পত্রিকা মানুষকে আকৃষ্ট করেছে’
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিটি পত্রিকা বস্তুনিষ্ঠ ও স্বাধীনতার স্ব-পক্ষের সংবাদ দিয়ে বাংলাদেশের মানুষের মনকে আকৃষ্ট করেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের মিডিয়া হাউজে ইংরেজি দৈনিক ডেইলি সানের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও দশম বর্ষে পর্দাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহমেদ আকবর সোবহান একথা বলেন।
বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি সান আজ বিশ্বনন্দিত হয়েছে। আমরা গর্ব করে বলতে পারি আমাদের মিডিয়া শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ প্রতিদিন নিউ ইর্য়ক, কানাডা, লন্ডনের নাম্বার ওয়ান বাংলা পত্রিকা।
আহমেদ আকবর সোবহান বলেন, আজ ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিটি পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ ও স্বাধীনতার স্ব-পক্ষের সংবাদ দিয়ে বাংলাদেশের মানুষের মনকে আকৃষ্ট করেছে। যে কারণে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। আমি আশা করি দশ বছর নয়, আমাদের এই ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাজার বছর টিকে থাকবে। হাজার বছর বাংলাদেশের মানুষকে সেবা করবে।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 