দক্ষিণাঞ্চলের দ্বীপকে নিয়ে মালদ্বীপের মতো পর্যটনের সম্ভাবনা আছে
দক্ষিণাঞ্চলের বিভিন্ন চর ও দ্বীপকে কেন্দ্র করে মালদ্বীপের মতো পর্যটনের বিশাল সম্ভাবনা আছে বলে মনে করছেন ওই অঞ্চলের বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিরা।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে বরিশাল বিভাগের সাংবাদিকদের সংগঠন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজতি, ‘পদ্মা সেতু ও পায়রাবন্দর: দক্ষিণাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে একথা বলেন বক্তারা।
তাদের মতে, কুয়াকাটা সমুদ্র সৈকত ঘিরে পর্যটনের বিপুল সম্ভাবনা থাকলেও সেখানে অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতু ও পায়রা বন্দরের মতো বৃহৎ প্রকল্পের কারণে নদী-খাল ও সবুজে পরিবেষ্টিত বরিশাল অঞ্চলের পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ বিশ্লেষকদের। জমি অধিগ্রহণের প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে আসারও আহ্বান জানানো হয় সেমিনারে।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 