শিরোপার লড়াইয়ে নামছে সাইফ-নোফেল
অনূর্ধ্ব-১৮ ক্লাব চ্যাম্পিয়নশিপে শিরোপার লড়াইয়ে মঙ্গলবার শক্তিশালী সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে আসরে চমক উপহার দেয়া নোফেল স্পোর্টিং ক্লাব। কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।
যুব ফুটবলে দারুণ করছে সাইফ স্পোর্টিং। বিশেষ করে তৃণমুল থেকে তুলে আনা ফুটবলাররা দিচ্ছেন সফলতার পরিচয়। তারই ধারাবাহিকতায় আসরের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। শিরোপার দৌড়ে এবার তাদের সামনে নোফেল স্পোর্টিং। যাদের হারিয়ে উদযাপনের উপলক্ষ তৈরি করতে চায় সাইফ স্পোর্টিং।
অন্যদিকে, শীর্ষ চারে বসুন্ধরাকে হারিয়ে চমক উপহার দিয়েছে নোফেল। শুধু তাই নয়, গ্রুপ পর্বেও দারুণ ফুটবল খেলেছে ক্লাবটির যুব ফুটবলাররা। ফাইনালে সাইফ স্পোর্টিংকে শক্ত প্রতিপক্ষ মানলেও, শিরোপা জিততে বদ্ধ পরিকর নোফেলের যুবারা।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 