বৃষ্টির আশঙ্কা বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে
প্রকাশিত হয়েছে | ১০:০৪, জুন ০৫, ২০১৭
ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফির বেশ কিছু ম্যাচে বৃষ্টি হানা দিয়েছে।
বৃষ্টির কারণে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়। গতকাল ভারত-পাকিস্তান ম্যাচেও বেশ কয়েকবার বৃষ্টি হানা দেয়। আজ ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচেও বৃষ্টি হানা দেওয়ার আশঙ্কা রয়েছে।
ওভালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দিনে ২ মিলিমিটার ও রাতে ৯ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সময়ের হিসেবে দিনে ১.৫ ঘণ্টা ও রাতে ৫.৫ ঘণ্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওভালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস (অনুভূত হবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মতো)। আর রাতে ১০ ডিগ্রি সেলসিয়াস (অনুভূত হবে ৪ ডিগ্রি সেলসিয়াসের মতো)।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 