Sobujbangla.com | শনিবার মুখোমুখি হবে দুই জায়ান্ট ভারত ও নিউজিল্যান্ড।
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

শনিবার মুখোমুখি হবে দুই জায়ান্ট ভারত ও নিউজিল্যান্ড।

  |  ২০:১১, মে ২৪, ২০১৯

বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে শনিবার মুখোমুখি হবে দুই জায়ান্ট ভারত ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে এ ম্যাচকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে দু’দলই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
ওভালের প্রস্তুতি ম্যাচ নিয়ে বেশ সিরিয়াস ভারত ও নিউজিল্যান্ড। বিশ্ব আসরের আগে সময়ের দুই ব্যাটিং তারকা বিরাট কোহলি ও কেইন উইলিয়ামসনের দ্বৈরথও আলোচনায়। অস্ট্রেলিয়ার কাছে সবশেষ ওয়ানডে সিরিজ হারে, আত্মবিশ্বাসে কিছুটা নাড়া লাগে ভারতের। যদিও আইপিএলে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সে তার প্রভাব টের পাওয়া যায়নি। কোহলি-রোহিত-ধাওয়ানদের ব্যাটিংয়ের সঙ্গে বুমরাহ-ভুবনেশ্বরদের পেস বোলিং আর কুলদীপ-চাহাল-জাদেজাদের স্পিন। তারকা বহুল দলটাকে ওয়ার্ম আপ ম্যাচেই শেষবারের মতো ঝালিয়ে নিতে চায় টিম ইন্ডিয়া।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ জয়ে উজ্জীবিত নিউজিল্যান্ড। গাপটিল-উইলিয়ামসন-রস টেইলরদের নিয়ে অভিজ্ঞ ব্যাটিং লাইআপ তাদের। ওডিআই বোলিং র‌্যাঙ্কিংয়ে ২’এ আছেন, গত বিশ্বকাপে যৌথভাবে শীর্ষ উইকেট শিকারি ট্রেন্ট বোল্ট। গতির ঝড় তুলতে প্রস্তুত লোকি ফার্গুসনও। বিশ্বকাপের আগে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের পরখ করে নেয়ার সুযোগটা শতভাগ কাজে লাগাতে চাইবে বর্তমান রানার্স আপরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা না থাকায় ওভালে হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনাই বেশি।

এ বিভাগের অন্যান্য সংবাদ