এপ্রিলেই আসছে আরো সাড়ে চারশো বাস।
প্রকাশিত হয়েছে | ১৭:১৪, মার্চ ১৩, ২০১৯
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে ঢাকার ধানমণ্ডি থেকে মতিঝিল হয়ে উত্তরা পর্যন্ত বিআরটিসির সাড়ে চারশো বাস চলাচল শুরু করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।
বুধবার (১৩ মার্চ) বিকেলে নগর ভবনে রাজধানীর বাস রুট পুনর্বিন্যাস কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, শিগগিরই শহরে ট্যুরিস্ট বাস সার্ভিসও চালু হবে।
সাঈদ খোকন বলেন, তিনটি এলাকায় চক্রাকার বাস সার্ভিস বিআরটিসি প্রদান করবে। ৪৫০ টি বাস ঢাকা শহরে পরিচালিত হবে। সেখানে এসি ও নন এসি বাস রয়েছে।
ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, যে বাসগুলো নামবে সেগুলো স্মার্ট কার্ডের মাধ্যমে চলবে। এটা নতুন একটা কনসেপ্ট তৈরি হচ্ছে। ঢাকা একটি পর্যটন এলাকা। উত্তরে ও দক্ষিণে ৩টি করে মোট ৬টি টুরিস্ট বাস থাকবে বলে জানান তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 