সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মাশরাফি
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একাদশ জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন।
এই কমিটির সভাপতি করা হয়েছে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে।
এই কমিটির অন্য সদস্যরা হলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, মাহবুব আরা গিনি, সাবেক ফুটবলার ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং, সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য এ এন এম নাইমুর রহমান দুর্জয়।
আজ রোববার সন্ধ্যায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 