দেশে ফিরে যাচ্ছেন স্টিভেন স্মিথ
প্রকাশিত হয়েছে | ১৭:০৪, জানুয়ারি ১০, ২০১৯
ইনজুরির কারণে দেশে ফিরে যাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
কুমিল্লার হয়ে আসরের প্রথম দুটি ম্যাচেই খেলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। তবে স্মিথের ডান হাতের কনুইয়ের ইনজুরিটা বেশ পুরনো। ডান হাতের গলফার এলবো বা কনুইয়ে ব্যাথা অনুভব করায় গেলো দু’দিন অনুশীলন করলেও, ব্যাটিং করেন নি স্মিথ।
আজ রাত পৌনে ১১টায় মালয়েশিয়া হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন স্মিথ। সেখানে এমআরআই করে, নিজস্ব ফিজিও’র তত্ত্বাবধানে চিকিৎসা চালবে তার। তবে আবারো তিনি বাংলাদেশে ফিরবেন কি না, তা নির্ভর করছে এমআরআই রিপোর্টের ওপর।
রিপোর্ট ভালো আসলে তিন দিনের মধ্যেই বাংলাদেশে ফিরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন স্মিথ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 