চুনারুঘাটে নারীকে জবাই করে হত্যা।
হবিগঞ্জের চুনারুঘাটে এরক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত পলি আক্তার (৩০) সৌদি আরব প্রবাসী আক্তার মিয়ার স্ত্রী। শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ১ নম্বর গাজীপুর ইউপির জারুলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, একই গ্রামের গাবরু মিয়ার সাথে আক্তার মিয়ার পরিবারের বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে সকালে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে গাবরু মিয়ার পুত্র মাসুক মিয়া (৩০), মামুন মিয়া (২০), মেয়ের জামাই চুনারুঘাট পীরেরবাজার এলাকার শামিম মিয়া (৩০), মেয়ে শেফা আক্তার (২৫)সহ পলি আক্তারের ঘরে প্রবেশ। এসময় তারা পলিকে জবাই করে হত্যা করে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছেন। চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে। 