Sobujbangla.com | তোফায়েল আহমেদ বলেছেন বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে।
News Head
 অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে। দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।

তোফায়েল আহমেদ বলেছেন বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে।

  |  ২২:৪৪, সেপ্টেম্বর ১৩, ২০২২

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই ২০২৩ সালের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর তত্তাবধায়ক সরকারের দাবি করলেও তার ইচ্ছা পূরণ হবে না।’ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোলায় জেলা পরিষদ হল রুমে জেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিশ্বব্যাপী প্রসংশিত। প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বে বাংলাদেশ দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে।’ আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার জন্য নেতা-কর্মীদের আহবান জানান তোফায়েল। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন কমিটির আহবায়ক মো. সাহে আলম। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কেএম আযম খসরু। সম্মেলন শেষে জেলা শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে হারুন হাওলাদার ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ফারুকের নাম ঘোষণা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ