দুই মাসে ফার্নেস অয়েলের দাম বাড়লো ৪৩ টাকা ৪৪ পয়সা।
বিইআরসি জানায়, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটারের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বেড়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য আজ সোমবার রাত ১২টা থেকে কার্যকর হবে।,
সোমবার (১৮ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর তথ্য জানানো হয়।,
বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ১৮ মে অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত সময়ে আমদানি করা ফার্নেস অয়েলের দাম এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বিবেচনায় মূল্য সমন্বয় করা হয়েছে।,
গত মাসেও ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ানো হয়েছিল। দুই মাসে ফার্নেস অয়েলের দাম বাড়লো ৪৩ টাকা ৪৪ পয়সা।,
এর আগে ফার্নেস অয়েলের দাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নির্ধারণ করতো। তবে অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা বিইআরসির হাতে দেওয়ার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস অয়েলের দাম ঘোষণা করে। এবার তৃতীয়বারের মতো দাম সমন্বয় করা হলো।,

বিএনপি, জনগণকে দেওয়া ওয়াদা পূরণে কাজ করছে : প্রধানমন্ত্রী
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে:বাংলাদেশে।
দুই মাসে ফার্নেস অয়েলের দাম বাড়লো ৪৩ টাকা ৪৪ পয়সা।
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি, সেবা দানকারী দুইজন চাই।
র্যাব আইন’ আসছে : স্বরাষ্ট্রমন্ত্রী।
চোরা চালান মাল প্রায় ২ কোটি টাকার মালামাল আটক সিলেট সীমান্তে।
ভূমিসেবা মেলা ২০২৬ শুরু হচ্ছে তিন দিনব্যাপী সিলেটে।
তরুণী গণধর্ষণ মামলায় যাবজ্জীবন। 