তরুণী গণধর্ষণ মামলায় যাবজ্জীবন।
তরুণী গণধর্ষণ মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দীর্ঘ শুনানীর পর রায় ঘোষণা করা হয়, দণ্ডপ্রাপ্তরা হলেন: মতিউর রহমান মতিন (হাসামপুর), দিলদার হোসেন (খোয়াজ আলী), বিল্লাল হোসেন (কামারগাঁও)।,
সোমবার দুপুরে রায় ঘোষণা করেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ।
মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১১ আগস্ট সকালে নানাবাড়ি যাওয়ার পথে ছাতকের ওই তরুণীকে জোরপূর্বক তুলে নেয়া হয়। প্রথমে মতিউর রহমান ও দিলদার হোসেন তাঁকে সিংচাপইড় গ্রামের এক আত্মীয়ের বাড়িতে পালাক্রমে ধর্ষণ করেন। পরে বিল্লাল হোসেনসহ অন্যরা তাঁকে অন্য গ্রামে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনা প্রকাশ পেলে স্থানীয়রা ধর্ষকদের আটক করে পুলিশে সোপর্দ করেন।,
মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছিল। আদালতে চার্জ শোনার, সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানীর পর রায় ঘোষণা করা হয়। মতিউর রহমান ও দিলদার হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, এবং ৯(৩) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি বিল্লাল হোসেনকেও একই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় আব্দুস সোবহানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।,
মামলার সময় মতিউর রহমান ও দিলদার হোসেন উপস্থিত ছিলেন, তবে বিল্লাল পলাতক রয়েছেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুর রহমান রায়ের বিষয়ে বলেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।,

বিএনপি, জনগণকে দেওয়া ওয়াদা পূরণে কাজ করছে : প্রধানমন্ত্রী
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে:বাংলাদেশে।
দুই মাসে ফার্নেস অয়েলের দাম বাড়লো ৪৩ টাকা ৪৪ পয়সা।
বিএনপির দলের নারী সংসদ সদস্যদের দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি, সেবা দানকারী দুইজন চাই।
র্যাব আইন’ আসছে : স্বরাষ্ট্রমন্ত্রী।
চোরা চালান মাল প্রায় ২ কোটি টাকার মালামাল আটক সিলেট সীমান্তে।
ভূমিসেবা মেলা ২০২৬ শুরু হচ্ছে তিন দিনব্যাপী সিলেটে।
তরুণী গণধর্ষণ মামলায় যাবজ্জীবন। 