Sobujbangla.com | বিএনপির দলের নারী সংসদ সদস্যদের দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
News Head

বিএনপির দলের নারী সংসদ সদস্যদের দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

  |  ২০:০৩, মে ১৮, ২০২৬

প্রাইম মিনিস্টার সাক্ষাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, কীভাবে, কোন এলাকায় কাজ করতে হবে সে বিষয়ে দলের নারী সংসদ সদস্যদের দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।,
একইসাথে জাতি ও দল যাতে ঐক্যবদ্ধ থাকে, সেভাবে কাজ করতে পরামর্শও দিয়েছেন তিনি। সোমবার (১৮ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন। দুই ঘন্টারও বেশি সময়ে চলা সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সেলিমা রহমান এসব কথা বলেন। ,
তিনি জানান, প্রধানমন্ত্রী যেসব অঙ্গীকার করেছেন, যে পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়নে নারী সংসদ সদস্যদের সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে, পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নারীরা যেনো ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।,

এ বিভাগের অন্যান্য সংবাদ