আমিরাতকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশের মেয়েরা
প্রকাশিত হয়েছে | ১৯:৩৬, সেপ্টেম্বর ২১, ২০১৮
এএফসি অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ। বিকেলে কমলাপুর স্টেডিয়ামে পুরো ম্যাচেই আধিপত্ত বিস্তার করে খেলেছে আখি ও শামসুর নাহারদের বাংলাদেশ। ৭ মিনিটে প্যানাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান শামসুর নাহার জুনিয়র। পরে ২৬,৩৫ ও ৩৬ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক করেন আনুচিং মোগিনী। প্রথমার্ধের শেষের দিকে প্রতিপক্ষের আত্মঘাতি গোলে ৫-০ গোলে এগিয়ে থেকেই বিরতীতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরো ২ গোল করে দলকে ৭-০ গোলের জয় উপহার দেয় আনাই মোগিনি ও বদলি খেলোয়ার হিসেবে মাঠে নামা ইলামনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 