সুশাসন নিশ্চিত ও দুর্নীতিতে জিরো টলারেন্স রাখার পরামর্শ বার্নিকাটের
বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিতে জিরো টলারেন্স মনোভাব রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বুধবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম এর বার্ষিক সাধারণ সভায় তিনি আরো বলেন, মধ্যম আয়ের দেশ হওয়ার পথেই ছুটছে বাংলাদেশ।
আইবিএফবি এর ব্যবসায়ী নেতারা বলেন, দুর্নীতি রোধ আর ব্যাংক ঋণের সুদ সিঙ্গেল ডিজিট করার দাবি তাদেরও।
মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সুসম্পর্ক বজায় রাখার গুরুত্বপূর্ণ কিছু দিক তুলে ধরেন বার্নিকার্ট। মধ্যম আয়ের দেশ হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বেশ কিছু চ্যালেঞ্জ এর কথা বলেন তিনি। তবে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের রপ্তানি নিয়ে প্রশংসা করেন বার্ণিকার্ট।
তবে এলডিসি তালিকা থেকে বের হতে বাংলাদেশের আরেকটি বড় বাধা জিডিপি অনুপাতে কম করের হার।
আইবিএফবি নেতারাও বলেন ব্যবসার অনুকূল পরিবেশের জন্য কি কি দরকার তাদের।
বার্নিকার্ট অবশ্য বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রপ্তানি বেড়েছে উল্লেখ করলেও , ইউএস পণ্যেও উপর ট্যারিফ কমানোর সুপারিশ করেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 