মৌসুমীর সঙ্গে শাকিবের কেমিস্ট্রি জমজমাট : ওমর সানি
সুদর্শনী মৌসুমীর সঙ্গে সুপারস্টার শাকিব খানের কেমিস্টি জমজমাট বলে মন্তব্য করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানি। তিনি আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া ছবি হিট হওয়া নিয়ে এমন মন্তব্য করেন।
মৌসুমীর স্বামী ওমর সানি লিখেন, আমার সঙ্গে শাকিবের কেমিস্ট্রি দারুণ, প্রায় সব ছবি সুপারহিট। আবার মৌসুমীর সঙ্গে কেমিস্ট্রি আরও জম-জমাট, প্রতিটি ছবিই সুপারহিট। ঈদে `চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া` কেমন হল প্রমাণ দিয়েছে দর্শক। কারণ আমরা তিনজনই একই ছবিতে।
এই ছবি হিট হওয়ায় নির্মাতাদেরও অভিনন্দন জানান সানি। বলেন, অভিনন্দন জানাই উত্তম আকাশ ও সেলিম ভাইকে। ঈদে সফলতার জন্য অভিনন্দন জানাই আমার দেশি (বরিশাল) ভাই সিয়ামকে, ভালো করেছিস সিয়াম। আরেকজনকে স্বাগত জানাই চলচ্চিত্রে, সে হল পরিচালক রায়হান রাফী।
আমি দর্শক, ভক্ত সবার প্রতি কৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। দোয়া করবেন যেন আজীবন আমরা এ ভালোবাসার মর্যাদা রাখতে পারি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 