হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা।
হবিগঞ্জের মাধবপুরে সুমন মিয়া (৩৫) নামের যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুমন উপজেলার কড়রা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
শুক্রবার সকালে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তেরসদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহতের ছোট ভাই রাসেল মিয়ার দাবি, ‘সুমন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করছিলেন। এ নিয়ে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পার্শ্ববর্তী ব্যাঙ্গাডোবা গ্রামের কয়েকজন মাদক ব্যবসায়ী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে নোয়াপাড়া হাইস্কুল সংলগ্ন মাঠে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।’
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বিরোধ কী নিয়ে ছিল তা জানা সম্ভব হয়নি। তবে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। নিহত সুমনের বিরুদ্ধে মাধবপুর থানায় চারটি মাদক মামলা রয়েছে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 