২০৩০ সালের আগেই ম্যালেরিয়া নির্মূল হবে: স্বাস্থ্যমন্ত্রী।
বুধবার (১০ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর একটি হোটেলে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির পঞ্চম যৌথ পর্যবেক্ষণ সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমানে দেশে ম্যালেরিয়ার ওষুধ ও টিকার কোনো ঘাটতি নেই জানিয়ে জাহিদ মালেক বলেন, দেশে সংক্রামক রোগ অনেক কমেছে। পোলিও, টিটেনাস, কালা জ্বরমুক্ত হয়েছে দেশ। সংক্রামক রোগ ২০৩০ সালের মধ্যে নির্মুল করতে হবে। এর মধ্যে ম্যালেরিয়া অন্যতম। ২০১৪ সালে ম্যালেরিয়া আক্রান্ত ছিল প্রায় ১৪ হাজার। সেই সংখ্যা এখন কমে নেমেছে ৬/৭ হাজারে। তিনি বলেন, ৬৪ জেলার মধ্যে এখন ৫১টি জেলা ম্যালেরিয়া মুক্ত। ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য রয়েছে। আমি আশা করি, তার আগেই দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. মো. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজীজেবুন্নেসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বারধান জাং রানা প্রমুখ।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 