Sobujbangla.com | ১২ কেজি সিলিন্ডারের দাম কমলো ৩৫ টাকা
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

১২ কেজি সিলিন্ডারের দাম কমলো ৩৫ টাকা

  |  ১৪:৫৪, আগস্ট ০২, ২০২২

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের উর্ধ্বগতির মধ্যেই দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি দাম কমিয়েছে সরকার। আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি। যা জুলাইয়ে ছিল ১ হাজার ২৫৪ টাকা। মঙ্গলবার বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে নতুন এ দামের ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুল জলিল। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দর কার্যকর হবে। এসময় বিইআরসি চেয়ারম্যান জানান, এই মাসে সাড়ে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ২৭১ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৫২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৬ টাকা ৮৫ পয়সা, যা আগে ছিল ৫৮ টাকা ৪৬ পয়সা। এছাড়াও দরে কোন পরিবর্তন না থাকায় চলতি মাসে সরকারি এলপিজির দাম অপরবির্তত থাকছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ