Sobujbangla.com | ৩০০ আসনেই ইভিএম চায় আওয়ামী লীগ।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

৩০০ আসনেই ইভিএম চায় আওয়ামী লীগ।

  |  ১৯:৫২, জুলাই ৩১, ২০২২

ভোট কারচুপি বন্ধে ৩০০ আসনেই ইভিএমে ভোট চায় আওয়ামী লীগ। এসময় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হয়, ভোট কারচুপি বন্ধে ইভিএমের বিকল্প নেই। রোববার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সাংবিধানিকভাবে নির্বাচন ছাড়া অন্য কোনভাবে ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই। আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলো ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন কমিশনকে রাজনীতিকরণ করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির কাজ দেশের নির্বাচন ব্যবস্থা বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কমিশনের অধীনে। কমিশন নিরপেক্ষ হলে সরকারের কিছু করার থাকে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তবে, নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এ বিভাগের অন্যান্য সংবাদ