নেশার টাকার জন্য পরিবারকে নির্যাতন, যুবকের কারাদণ্ড।
নবীগঞ্জে নেশার টাকার জন্য বাবা-মা, ভাই ও প্রতিবেশীকে চরম অপমান, গায়ে আঘাতসহ বিভিন্ন অভিযোগে রুমান আলী (১৯) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। দণ্ডপ্রাপ্ত রুমন উপজেলার বারকান্দি এলাকার মৃত. রফিক মিয়ার ছেলে। রোববার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন ঐ মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেছেন। জানা যায়, নেশার টাকার জন্য রফিক মিয়া বাবা-মা, ভাই ও প্রতিবেশীকে চরম অপমান, গায়ে আঘাত করত। এমন অভিযোগগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধ অনুযায়ী মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) অনুযায়ী অভিযোগের সত্যতার ভিত্তিতে রফিক মিয়াকে ৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড বিধি মোতাবেক দণ্ডিত করা হয়েছে। এসময় আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন, নবীগঞ্জ থানা পুলিশের এসআই দুর্গা’র নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 