Sobujbangla.com | কামালবাজারে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী পেলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

কামালবাজারে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী পেলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা

  |  ১৮:৫১, ফেব্রুয়ারি ০৮, ২০২২

দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের বাসিন্দারা পেয়েছেন শীতবস্ত্র ও খাদ্যসহায়তা। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধায়নে দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নে এমন ২ শ পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়। শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষ্যে কামালবাজার ইউনিয়নের লক্ষীপাশা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এইচ এম মাহফুজুর রহমান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার ও মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া প্রমুখ। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের বাসিন্দা দুই’শ পরিবার শীতবস্ত্রের পাশাপাশি চাল ১০ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি, চিড়া ১ কেজি, সয়াবিন ১ লিটার ও নুডুলস আধা কেজি করে খাদ্যসামগ্রী পেয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ