Sobujbangla.com | নোয়াখালীতে ফিল্মি স্টাইলে গুলি, ঢাকায় ধরা সেই ৩ চাঁদাবাজ,
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

নোয়াখালীতে ফিল্মি স্টাইলে গুলি, ঢাকায় ধরা সেই ৩ চাঁদাবাজ,

  |  ২০:৫১, ফেব্রুয়ারি ০৫, ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলির ঘটনায় অস্ত্রসহ তিন জনকে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।  শনিবার বিকেলে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকার বংশাল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বেগমগঞ্জ উপজেলার গঙ্গাবর গ্রামের মমিনুল হকের ছেলে জুবায়ের হোসেন (২৮), দোয়ালিয়া গ্রামের মোহাম্মদ কাবিলের ছেলে ফরহাদ এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাসেল। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত তিন আসামি গত ১ ফেব্রুয়ারি মো. রহমত উল্যাহ নামক এক ব্যক্তির কাছ থেকে ২লক্ষ টাকা চাঁদাদাবি করে। এরপর চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে প্রকাশ্যে দিন দুপুরে ফিল্মি স্টাইলে ওই ব্যক্তিকে গুলি করে জখম করে পালিয়ে আত্মগোপনে চলে যায়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের ঢাকার বংশাল থানা এলাকা থেকে গ্রেফতার করে। পরে আসামি জোবায়েরের স্বীকারোক্তি মোতাবেক তার বসতঘরের সিলিংয়ের উপর থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ